মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬ ) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আগস্ট- ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা (বিভিন্ন সংস্থার সাথে) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় আগস্ট-২০২৬ মাসের রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংঘটিত অপরাধ, মামলা দায়ের ও তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও যানজটসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। মহিলা চেম্বার অব কমার্স ও হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। ফেডারেশন অব এনজিও বাংলাদেশের প্রতিনিধি ট্রাফিক ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও ব্যানার তৈরির উদ্যোগের কথা জানান।

পুলিশ কমিশনার মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সময়মতো মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট প্রদান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির সকল থানা ও ইউনিটকে আন্তরিকতা, সততা, পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ জনগণ যাতে দ্রুত, কাঙ্ক্ষিত ও মানসম্মত পুলিশি সেবা পায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো.গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো.গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও সভায় র‌্যাব-৫, রাজশাহী; রাজশাহী ব্যাটালিয়ন-১ (বিজিবি); পিবিআই; সিআইডি; নৌ-পুলিশ; ট্যুরিস্ট পুলিশ; ফরেনসিক মেডিসিন বিভাগ, সিআইডি, রাজশাহী; ইএমও, রাজশাহী মেডিকেল কলেজ; রাজশাহী সিটি কর্পোরেশন; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী; চেম্বার অব কমার্স (পুরুষ) ও মহিলা চেম্বার অব কমার্স, রাজশাহী; এনজিও’স ফেডারেশন; দিনের আলো হিজড়া সংঘ এবং হোপ ব্রিজ ফাউন্ডেশন, রাজশাহীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top