মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ২৪ ঘণ্টায় ১১ আসামি গ্রেপ্তার, আদালতে পাঠিয়েছে পুলিশ

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন নিয়মিত মাদক মামলার আসামি, একজন নিয়মিত মামলার আসামি এবং মাদক উদ্ধারের ঘটনায় মোবাইল কোর্টের দুই আসামি রয়েছেন।

ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১১ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। এ ছাড়া নিয়মিত মামলায় একজন এবং মাদক উদ্ধারের ঘটনায় মোবাইল কোর্টের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভাণ্ডারিয়া থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার মোট ১১ আসামি গ্রেপ্তার হয়েছেন। অভিযান শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ২৪ ঘণ্টায় ১১ আসামি গ্রেপ্তার, আদালতে পাঠিয়েছে পুলিশ

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top