মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা “নাছিম সোহেল”-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান

[print_bangla]

 

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতা-কর্মীর ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে রাজাপুর উপজেলা ছাত্রদলের আগামী কমিটিতে, দীর্ঘ দিনের ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা, তরুণ প্রজন্মের পরিচিত মুখ, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা মো. নাছিম সোহেল-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় বলে জানিয়েছেন তৃণমূলের বেশ কিছু নেতা -কর্মীরা ও তরুণ ছাত্র সমাজ।
দলীয় সূত্র ও তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ বছর ধরে রাজপথের আন্দোলন -সংগ্রামে সক্রিয় থেকেছে নাছিম সোহেল। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও রাজনৈতিক সংকটময় সময়ও তিঁনি মাঠ ছাড়েননি। আন্দোলন করতে গিয়ে বার বার নির্যাতনের শিকার হলেও দলীয় কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশ গ্রহণ উপজেলা ছাত্রদলকে উজ্জীবিত রেখেছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নাছিম সোহেল বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিঁনি ২০১১সালে বড়ইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। পরে ২০১৬ সালে রাজাপুর উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালে গঠিত রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে অতি সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী “নাছিম সোহেল” বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল রাজাপুর উপজেলা শাখার আগামী দিনের লড়াই ও সংগ্রামের সারথী হতে চাই। আমি পদের জন্য রাজনীতি করি না। কিন্তু দলের কঠিন সময়ে রাজপথে যখনই ডাক এসেছে, আমি নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে এসেছি। তৃণমূলের নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছি। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে রাজাপুর উপজেলায় সম্মূখ সারির যোদ্ধা হিসেবে রাজপথে থেকে আন্দোলন করেছি।
আগামী দিনে রাজাপুর উপজেলা ছাত্রদলকে আরও সুশৃঙ্খল ও যে কোন অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক অপরাজেয় শক্তিতে পরিণত করতে আমি সাধারণ সম্পাদক পদ পাওয়ার দাবি জানাচ্ছি। আপনাদের সকলের সমর্থনই আমার পথচলার শক্তি। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে আমি আপনাদের পাশে আছি ও থাকব ইনশাআল্লাহ।
“নাছিম সোহেল” আরও বলেন, টেকসই ও গতিশীল ছাত্র রাজনীতি বিনির্মাণের প্রত্যয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজাপুর উপজেলা শাখার আগামী কমিটিতে আমি সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। আসুন আমরা সবাই মিলে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলি। ছাত্রদের অধিকার রক্ষা ও অন্যায়-অনিয়ম এবং স্বৈরাচার মুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে রাজাপুর উপজেলা ছাত্রদলের আগামী পথচলার শুভ কামনা করছি। প্রতিবেদককে আরও জানান,
এটি আমার ব্যক্তিস্বার্থ নয়, রাজাপুর উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। দলের দুঃসময়ের সারথি হতে আমি সাধারণ সম্পাদক পদের দাবিদার। দলে দীর্ঘ দিনের ত্যাগ, শ্রম ও রাজপথের সক্রিয় উপস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আমাকে সঠিক মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি।
তৃণমূল নেতা-কর্মীদের মতে, দীর্ঘ দিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি আনুগত্যের কারণে রাজাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে নাছিম সোহেল এর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
তরুণ নেতা-কর্মীদের ভাষ্য, বর্তমান প্রেক্ষাপটে রাজাপুর উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী করতে একজন অভিজ্ঞ ও রাজপথ কেন্দ্রিক নেতার প্রয়োজন, আর সেই জায়গায় নাছিম সোহেল এর বিকল্প নেই। মেধা ও শ্রমের মূল্যায়ন হোক নাছিম সোহেলের, রাজাপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হোক তিনি।
তরুণ নেতা-কর্মীরা বলেন, আমরা ছাত্রদলের এমন একজন নেতা চাই, যিনি সুখে-দুঃখে কর্মীদের পাশে থাকবেন এবং রাজপথে বুক ফুলিয়ে নেতৃত্ব দেবেন। নাছিম সোহেল গত ১৫টি বছর ধরে সেই প্রমাণই দিয়ে আসছেন।
তৃণমূল নেতা-কর্মীদের অভিমত, দলের কঠিন সময়ে যারা মাঠে ছিলেন, তাঁদেরই মূল্যায়ন করা উচিত। কোন ধরনের লবিং বা সুযোগ সন্ধানী রাজনীতির পরিবর্তে, পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিলে রাজাপুর উপজেলা ছাত্রদল আরও আদর্শিক ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।
রাজাপুর উপজেলার তরুণ সমাজ ও ছাত্রদলের তৃণমূল নেতা-কর্মীরা এখন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। তাঁদের প্রত্যাশা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ দীর্ঘ দিনের ত্যাগ, আন্দোলন ও সংগ্রামের মূল্যায়ন করে “নাছিম সোহেল”-কে রাজাপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top