
” কলমে রিতুনুর”
শৈশবের সেই মাতামাতি যায় না
আজও ভোলা,
নদীর তীরে ঘুরে ঘুরে শরৎ এলে
কাশফুল তোলা।
গাঙচিল ঝাঁক বেঁধে
যখন কিচিরমিচির ডাকতো,
মনের আলপনায় তার চিত্র
যতনে আঁকত।
ইচ্ছে হত না ফিরি গোধূলিতে বাড়ী
ধোপা যখন শুকিয়ে নিত শাড়ী,
সেই শাড়ীতে
লুকিয়ে কত খেলা,
আকাশে মেঘ রাজার ভেলা।
হঠাৎ এলে বৃষ্টি তারাতাড়ি
কচু পাতায় তৈরিতে ছাতা
ঢাকতো না সবার মাথা।
তবু গাদাগাদি ভেঁজা বৃষ্টিতে চুপসে সবাই
কেউ আবার দৌড়ে
ভেরেণ্ডা গাছের তলে,
নানান কথার ছলে কত ভালোবাসা,
সেই স্মৃতি চারণ করি আজ অলসক্ষণে স্বরণ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...