বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ১লা আশ্বিন, ১৪৩৩

নওগাঁর আত্রাইয়ে বেহাল সড়ক নিজ অর্থায়নে মেরামত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন

[print_bangla]

 

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাট কালুপাড়া ইউনিয়নের চকশিমলা দয়ের নিংরা থেকে চরকতলা পর্যন্ত সড়কটির দীর্ঘদিনের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ও গর্ত। ফলে প্রতিদিন চলাচলের সময় ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে তাদের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী স ম সাজ্জাদ হোসেন (তোতা)। তিনি নিজ অর্থায়নে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের উদ্যোগ নেন।

নিজস্ব অর্থায়নে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, সড়কটির স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

চেয়ারম্যান পদপ্রার্থী স ম সাজ্জাদ হোসেন (তোতা) বলেন, এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই তিনি নিজ উদ্যোগে সড়কটি মেরামত করে দিয়েছেন। ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান।

এলাকাবাসীর কল্যাণে তার এমন উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা। একই সঙ্গে স ম সাজ্জাদ হোসেন (তোতা)-এর জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁর আত্রাইয়ে বেহাল সড়ক নিজ অর্থায়নে মেরামত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top