
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বগুড়ার ধুনটে বাংলা কিউআর বিষয়ে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ধুনট শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান শিকদার শিহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
বগুড়া জোনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক আতাউর রহমান, উপপরিচালক মাসুম বিল্লাহ ও রাকিব হোসেন। এ সময় বক্তব্য দেন ইসলামী ব্যাংক ধুনট শাখার প্রধান আখতারুজ্জামান।
কর্মশালায় বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের পদ্ধতি, ব্যবহারিক সুবিধা ও নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বাংলা কিউআর ব্যবহারকারী ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।