ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় সজিব ইসলাম (২৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার সন্ধ্যায় ধুনট প্রেসক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সজিব ইসলাম ধুনট পৌর শহরের সদরপাড়া এলাকার শাহ আলী ইসলামের ছেলে। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ধুনট শহরের শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল বের করেন। এ সময় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ ও তার লোকজন মিছিলে বাধা দিলে মিছিলকারীরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি রিপন সেখ বাদি হয়ে থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সজিব ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

০২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top