
এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় আভ্যন্তরীন জলাভূমি, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ (কাজিপুর) সাংসদ সেলিম রেজা।
উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মাহবুবর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শরিফুল ইসলাম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, থানা অফিসার তদন্ত মনোজিদ কুমার নন্দী , উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল হুদা তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী , সমবায় অফিসার খালেদুজ্জামান খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ ওয়াহীদুজ্জামান মিনু, পৌর সভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ,মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, সরকারি জলাশয় ও পুকুরে উপযুক্ত প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মাছের পোনা, পুকুর প্রস্তুতি, পানির গুণাগুণ ও মাছের রোগ ব্যবস্থাপনা বিষয়ে সেবাও দিয়ে থাকে। এ সময় রুই জাতীয় পোনামাছ ২৮৫.৭ কেজি অবমুক্ত করা হয়।
এ/হ