
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ১৬ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুই পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজাসহ জয় (২০) নামে এক যুবককে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া থানাধীন কাপালিরহাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মেদিরাবাদ-তারাবুনিয়া এলাকার বাসিন্দা জয় (২০), পিতা রতন হালদারের কাছ থেকে দুই পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...