
স্টাফ রিপোর্টার: ধুনটে স্বাবলম্বী করার লক্ষ্যে জাগরণ পরিবার উন্নয়ন সংস্থা নামে বেসরকারি একটি সংস্থা হতদরিদ্র ১০ জন নারী সদস্যের মাঝে ছাগল পালনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্ব) দুপুর ২টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল আলম।
জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃআমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান মনির, মানাস মিডিয়ার নির্বাহী সম্পাদক আশিক আহমেদ।
সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম সাদেক, মোঃ জাহের আলী, সংস্থার শাখা ব্যবস্থাপক মোঃ আহাদ হাসান, মাঠ সমন্বয়কারী মোঃ তানভীর রহমান রিপন সহকারী মাঠ সমন্বয়কারী মোঃ বিপ্লব হোসেন, পরিবার উন্নয়ন কর্মী শ্রী : পলাশ সরকার ও মোছাঃ রুম্পা খাতুন।
অনুষ্ঠানে প্রত্যেক নারী সদস্যকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ অর্থ দিয়ে ছাগল পালন করে আয় বৃদ্ধির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিকভাবে ছাগল পালন ও পরিচর্যার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার এ উদ্যোগকে স্থানীয়ভাবে নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ।