শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

কাজিপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

[print_bangla]

স্টাফ রিপোর্টার:   সিরাজগঞ্জের কাজিপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনৃুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার সোনামুখী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ মাদক কে না বলে যুব সমাজকে এর ছোবল থেকে মুক্ত করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। আজকে আয়োজকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলার মাধ্যমে আমরা যুবসমাজকে রক্ষায় এরকম আরও আয়োজন করবো ইনশা আল্লাহ। এরপর তিনি উপস্থিত খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন। এসময় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ সআনীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনামুখী নবজাগরণী ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই খেলার পরিকল্পনা  ও পরিচালনা করেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নবজাগরণী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সোনামুখীর কৃতি সন্তান আবু তালেব।

খেলায় সোনামুখী এবং আলমপুর একাদশ অংশ নেয়। এতে আলমপুর পৌরসভা একাদশ ১-০ গোলে জয়লাভ করে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top