ধুনটে হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নকে উৎসাহিত করতে বগুড়ার ধুনট উপজেলার হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মথুরাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির জন্য গাছের চারা সরবরাহ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের ও ৩নং ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মাহফুজার রহমান শাহা আলী ও তোফায়েল আহমেদ, মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রেজভি সাগর, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমেদ ও হাফিজুর রহমান হাফিজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা জাফর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top