সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

[print_bangla]

 

আবু বক্কর কক্স বাজার জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও পাঁচ জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার  (৩ নভেম্বর) রাত ৩টার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করে আসছিলেন।

আহতরা হলেন—আবুল কালাম (৩৫), আবুল কাসিম (২৮), ওসমান (৩০), শফি আলম ও হামিদুল হক। তারা সবাই উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।

নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার বিকালে তারা ছয়জন উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। পরে রাত ৩টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন।

এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।

নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে তিনি দাবি করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top