কাউনিয়ায় যুব দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে রংপুরের কাউনিয়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার হারাগাছের নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অংশীদারিত্বে অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতার জন্য বহু-অংশীজন উদ্যোগ (এমআইপিএস)-এর আওতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), কাউনিয়া, রংপুর এ আয়োজন করে।নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক পিএফজি কমিটির কমিটির কো-অর্ডিনেটর সারওয়ার আলম মকুল, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফিল্ড ফ্যাসিলিটেটর ফরিদা ইয়াসমিনসহ অন্যান্য অতিথি। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় যুব দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top