পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎

[print_bangla]

মোঃ শফিয়ার রহমান ‎পাইকগাছা (খুলনা)
প্রতিনিধি:-
‎খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক সিনিয়র নায়েবে আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রবীণ সাংবাদিক মরহুম আলহাজ্ব শামসুর রহমানের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২ নভেম্বর) বাদ আসর পাইকগাছা পৌরসভার আল-আমিন রোডে অবস্থিত সীরাতুল হুদা ট্রাস্টে এ কর্মসূচি পালিত হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও খুলনা জেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার।
‎বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন— জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল মমিন সানা, পৌর আমীর ডাঃ আছাদুল ইসলাম,  সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সহ-সেক্রেটারি মো. সফিয়ার রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর (রুলু), গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান (মুসা), গদাইপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আবুল বাশার, মুফতি মাওলানা আব্দুল কাদির, মাওলানা দেলাওয়ার হোসাইন, সাবেক শিবির নেতা আব্দুস সালাম, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি মোঃ তামিম রায়হান, শেখ মুরশাফুল আলম ও মো. সোহেল আহমেদ প্রমুখ। স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
‎আলোচনা সভায় বক্তারা মরহুম আলহাজ্ব শামসুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সাংবাদিকতা, সমাজসেবা ও তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, শামসুর রহমান ছিলেন দেশের একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সৎ সাংবাদিক। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সততা, আদর্শ, বলিষ্ঠ নেতৃত্ব এবং সমাজের প্রতি অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ও অবদানের কথা ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
‎সভা শেষে মরহুম আলহাজ্ব শামসুর রহমান-কে। আল্লাহ তাআলা তাঁর জীবনের সমস্ত নেক আমল কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
‎
‎
‎

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top