
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার :
(০১ মে শুক্রবার) বগুড়ার আদমদিঘী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো, শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আদমদীঘি থানার মামলা নং-২১, তারিখ-২৫/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী (২৫) ; তৎসহ ৩৪২/৩২৩/৩২৫/৫০৬(২) পেনাল কোড সংক্রান্তে এজাহারনামীয় ০১ জন আসামী মো, আজাবুল ইসলাম আজান (২৮), পিতা-মৃত বাহার ফকির, সাং-নামা পোওতা, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া কে গ্রেফতার করেন।
এ বিষয়ে আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো,কামরুজ্জামান মিয়া জানান,
উক্ত আসামীকে অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
১/৫/২৬
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...