
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দেলোয়ার সরদারকে মধ্যরাতে আটক করেছে পুলিশ
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৫ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে এবং তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে ভাণ্ডারিয়া থানাধীন মধ্য ভাণ্ডারিয়ার সরদারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার সরদার ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত জলিল সরদারের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা রুজু করা করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেলোয়ার সরদারের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।