আগামী বছর থেকে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম

[print_bangla]

স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার নতুন শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৮ সাল থেকে প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রমে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনাঅংশ হিসেবে এ টি করা হচ্ছে।পরিবর্তনের বিষয়টি জানিয়েছে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এতেগুরুত্ব দেয়া হচ্ছে প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতাভিত্তিক পাঠদান ও বাস্তব জীবন কাজে লাগবে এমন পড়ালেখার।

এরই মধ্যে আগামী শিক্ষাবর্ষের জন্য শিক্ষাক্রম পরিমার্জনের কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে প্রস্তুতি চলছে নতুন শিক্ষাক্রমের। এ লক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিশেষজ্ঞসহ ৩০০ জনের ৪ দিনের কর্মশালা হয়েছে। এতে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রীও।

কর্মশালার সুপারিশ অনুযায়ী, আগামী বছরই বইয়ে পরিবর্তন আসবে। ইতিহাস বইয়ে যার যা অবদান তা-ই তুলে ধরা হবে। সেই সঙ্গে বিজ্ঞান বইয়ের ভাষাগত দুর্বলতা দূর করে সংশোধন করা হবে।

নতুন শিক্ষাক্রমে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি বিষয়ের সংমিশ্রণ হবে। মাধ্যমিক পর্যায়ে একটি করে কারিগরি বিষয় বাধ্যতামূলক হতে পারে। সেই সঙ্গে মূল্যায়নেও আসবে পরিবর্তন। এতে শ্রেণিভিত্তিক মূল্যায়ণ ও পরীক্ষা দুটোই থাকবে। ২০২৮ সালে নতুন শিক্ষাক্রমে সব শ্রেণির বই ছাপানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার জন্য কারিকুলামে যে চেঞ্জ আনা দরকার সেই দিকে দৃষ্টি দিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, “আমরা যদি দায়সারাভাবে কিছু পরিমার্জন আর ভুল সংশোধন করি তাহলে তো হলো না।’

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আগামী বছর থেকে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম

০৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top