সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

ধুনটে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী একশত কৃষক কৃষাণীদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে কৃষকদের স্মার্ট কৃষকে পরিণত করা, উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ফসলের নিবিড়তা বৃদ্ধি ও প্রযুক্তি সস্প্রসারণ বিষয়ে সচেতনতা করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ সারমিন আক্তার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ এখলাস হোসেন সরকার।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম, কৃষি উদ্যোক্তা মিহাজুল ইসলাম নাহিদ ও রিতা আক্তার।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

০৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top