
হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে দিনাজপুর-৬ আসনের নির্বাচিত এমপি ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের মমতাময়ী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার(৮ মে) পবিত্র জুম্মার নামাজ শেষে পৌর শহরের মহিলা কলেজ এলাকায় উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিল্পী এর নিজ উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে হিলি কাছিমা উলুম এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আলী প্রধান, মুক্তিযোদ্ধা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।