মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

রাজশাহী মহানগরীতে আসন্ন রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

রবিবার (১২ জুলাই) এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। সভায় রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও রথযাত্রার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন প্রতিনিধিগণ তাঁদের মতামত, প্রয়োজনীয়তা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় তাঁদের উত্থাপিত বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম); মো.আবুল কালাম সাহিদ, ভারপ্রাপ্ত বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি); মো. গাজিউর রহমান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
এছাড়াও সভায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ডিডি ডিজিএফআই, এডি এনএসআই, র‍্যাবের প্রতিনিধিসহ রথযাত্রা-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মহানগরীতে আসন্ন রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top