শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ২৭শে ভাদ্র, ১৪৩৩

কাজিপুরে পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

[print_bangla]

এনামুল হক;স্টাফ রিপোর্টার:  সিরাজগঞ্জের কাজিপুরে ও অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত বা প্রাতিষ্ঠানিক উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ সংগ্রহ ও অবমুক্তকরণ বিষয়ক কমিটির  সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায়  ইউএনও’র র্কাযালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন। এ সময় অন্যদের মধ্যে মৎস্য র্কমর্কতা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)শরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা প্রকৌশলী মনছুরুল হক, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম মন্টু, কাজিপুর মৎস্য অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেন, সাংবাদিক শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সদস্যবৃন্দ মৎস্য সংগ্রহ ও অবমুক্তকরণ বিষয়ে গঠনমূলক মতামত ব্যক্ত করনে। সবার বক্তব্য শুনে ইউএনও একটি সারসংক্ষেপ তৈরি করে তা বাস্তবায়নের জন্য  মৎস্য র্কমর্কতাকে নির্দেশনা প্রদান করনে।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

১০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top