শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ২৮শে ভাদ্র, ১৪৩৩

ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

দেশের অন্যান্য স্থানের মতো বগুড়ার ধুনটেও র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় র‌্যালি ও আলোচনা সভার।

‘নিজ পরিবেশ পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ অভিযানের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, প্রণিসম্পদ কর্মকর্তা রেহানা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক আদাউর রহমান, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ছানোয়ার হোসেন ও মোখফিজুর রহমান বাচ্চু।

এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তাগন বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের দায়িত্ব নয়—প্রয়োজন সবার সম্মিলিত সচেতনতা। নিজেদের ঘর ও চারপাশ পরিষ্কার রাখলেই গড়ে উঠতে পারে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন বাংলাদেশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top