নলডাঙ্গায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আপ-ডাউন ট্রেনের স্টপেজ দাবীতে মানববন্ধন

[print_bangla]

নলডাঙ্গায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আপ-ডাউন
ট্রেনের স্টপেজ দাবীতে মানববন্ধন

ইউসুফ হোসেন
জেলা সংবাদদাতা :
নাটোরের নলডাঙ্গায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আপ-ডাউন ট্রেনের স্টপেজ দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নলডাঙ্গাবাসী। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বেলা ১১.৩০ টায় নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ নাটোর নলডাঙ্গার উন্নয়নের রুপকার এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিকট ঢাকাগামী আপ-ডাউন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজ করার দাবি জানাচ্ছি। নলডাঙ্গার উন্নয়নের জন্য নলডাঙ্গাবাসীর প্রাণের এ দাবি পূরণ করতে জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয় দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশা করছেন নলডাঙ্গাবাসী।

মানববন্ধনে অংশ নেন, নলডাঙ্গা পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সচিব এস এম সান্টু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন উজ্জ্বল, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ইরাক, পৌর ছাত্রদল নেতা আসাদুল ইসলাম, হাফেজ মমিনুল ইসলাম মমিন, ব্যবসায়ী আইয়ুব আলী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

জেলা সংবাদদাতা, নাটোর।
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬।
তাং ২৮ অক্টোবর ২০২৬।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলডাঙ্গায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আপ-ডাউন ট্রেনের স্টপেজ দাবীতে মানববন্ধন

২৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top