রাজশাহী জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬ ) রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী।

অতিরিক্ত পুলিশ সুপার কিট প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণপূর্বক সঠিক পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন দায়িত্ব পালন করার আহ্বান জানান।

এসময় কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আলীম, আরআই, পুলিশ লাইন্স, রাজশাহীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top