
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ক্রীড়া হলো পেশা পরিবার পাবে ভরসা স্লোগানে নওগাঁয় নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভিডিও কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উদ্বোধনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আত্রাই মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে খেলার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সহসভাপতি এস,এম মুঞ্জুরুল আলম মুঞ্জু, মো.সাইফুল ইসলাম মৃধা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,বীরমুক্তিযোদ্ধা মো.আনিসুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নান,পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.তোফাজ্জল হোসেন মীর,যুব উন্নয়ন কর্মকর্তা মো.সোহেল রানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সম্রাট হোসেন,তোফাজ্জল হোসেন তোফা,মো.আফজাল হোসেন
সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায়- পাঁচুপুর ও আহসানগঞ্জ ইউনিয়নের বালক-বালিকা দল অংশ নেয়। ফুটবল খেলা উপভোগ করেন দর্শকতরা।
আয়োজকরা জানান- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলায় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।
