উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ

[print_bangla]

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাজারে অবস্থিত অধ্যায়ন একাডেমি নামের কোচিং সেন্টারের শিক্ষক রাজিব হোসেন (৩৮) এক ছাত্রীর হাত ধরে উধাও হয়েছে। বুধবার সকালে স্থানীয় হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শিক্ষার্থীর মা অভিযোগকারী মমতা খাতুন জনান, আমার মেয়ে জিন্নাতারা (১৪) বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী। স্থানীয় অধ্যায়ন একাডেমী নামের এক কোচিং সেন্টারে আমার মেয়েটি কোচিং করতো এবং শিক্ষক রাজিব হোসেনের কাছে বাড়িতে প্রাইভেট পড়ত। আমার অবুঝ নাবালিকা মেয়েটিকে শিক্ষক রাজিব হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে পানিয়ে নিয়ে গেছে। গত ২ দিন ধরে জিন্নাত নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে থানায় বাদী হয়ে শিক্ষক রাজিব হোসেব ও তার মা রোজি খাতুন কে আসামি করে বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, এই লম্পট শিক্ষক রাজিব হোসেন ইতিপূর্বে আরো দু’টি মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে তালাক দিয়েছেন। তিনি এই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, কোচিং শিক্ষক রাজিব হোসেন ইতিপূর্বেও দুটি ছাত্রীকে পালিয়ে নিয়ে বিয়ে করেন। পরবর্তীতে তাদের মধ্যে বনিবোনা না হওয়ায় তালাক দিয়েছেন বলে জানি।

এব্যাপারে শিক্ষক রাজিব হোসেনের ফোনে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে কোচিং শিক্ষক উধাও, থানায় অভিযোগ

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top