কাজিপুরে শিক্ষাবিদ ড. বেল্লাল হোসেনকে সংবর্ধনা প্রদান

[print_bangla]

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষাবিদ ও বগুড়ার সরকারি মজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেল্লাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কলেজ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ। তিনি এই কলেজের সাবেক শিক্ষক।
ড. বেল্লাল হোসেন এবছর জাতীয় পর্যায়ে গুণীজন হিসেবে সংবর্ধিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ১( কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সরকারি আযিযুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ওহিদুজ্জামান মিনু।
অনুষ্ঠানে বক্তাগণ গুণী শিক্ষক ড. বেল্লাল হোসেনের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে শিক্ষাবিদ ড. বেল্লাল হোসেনকে সংবর্ধনা প্রদান

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top