কুষ্টিয়ার সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

[print_bangla]

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার ও এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মো. শিমুল (৩০)। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় মদ, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রামকৃষ্ণপুর বিওপির একটি টহল দল সীমান্তসংলগ্ন মোহাম্মদপুর মাঠে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ বোতল স্কাফ সিরাপ, ৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পিস সিনেগারা ট্যাবলেট ও ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাগপুর বিওপির টহল দল প্রাগপুর পশ্চিমপাড়া কবরস্থানে অভিযান চালিয়ে শিমুলকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ১ বোতল মদ, একটি মোটরসাইকেল ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি প্রাগপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে। পরে তাঁকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৬৫ হাজার ১০০ টাকা।

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কুষ্টিয়ার সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top