
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
পবিত্র পরিবার ধর্মপল্লী, কলিমনগর কয়েরদাড়া ( খ্রিস্টান) রাজশাহীতে “ক্ষমতায়িত যুবসমাজ, বিশ্বাসভিক্তিক জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ। ” এই মূলসুরের আলোকে যুব সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ নভেম্বর ) অনুষ্ঠিত সেমিনারে পাল পুরোহিত, সহকারী পাল পুরোহিত ২ জন, সিস্টার ৩ জন , ৩ জন বক্তা ও যুবক-যুবতী ১৪১ জনসহ মোট ১৫০ জন অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র খ্রিস্টযাগ। এর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার লিটন ডমিনিক কস্তা সেমিনারে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা প্রদান করেন, তিনি শুভেচ্ছা বাণীতে বলেন, “তোমরা যারা যুবক যুবতীরা যেন প্রতেকে সুন্দর মানুষ হতে পারি।” আর সকলকে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান।
এরপর মূলসুরের উপর তিন জন বক্তা তাদের উপস্থাপনা তুলে ধরেন। প্রথম বক্তা ব্রাদার চয়ন ভি. কোড়াইয়া, সিএসসি ” Faith, Leadership & Christian Youth Responsibility ” (খ্রিস্টিয় বিশ্বাস, যুব নেতৃত্ব ও সমাজের প্রতি দায়িত্ব) এর উপর সহভাগিতা করেন। দ্বিতীয় বক্তা মি. ফুলজেনসিউস মারাণ্ডী,(কারিতাস), ” Career Guidance & Future Planning ” ( ক্যারিয়ার গঠন, ভবিষ্যৎ পরিকল্পনা ও আত্মনির্ভরশীলতা) এর উপর সহভাগিতা করেন এবং তৃতীয় বক্তা মি. আব্রাহাম (ওয়ার্ড ভিশন), “Drug Addiction, Mental Health & Peer Pressure” (মাদকাসক্তি, মানসিক সুস্থতা ও বন্ধুমহলের চাপ মোকাবেলা) এর উপর সহভাগিতা করেন।
পরিশেষে ধর্মপল্লীর পাল পুরোহিত সেমিনারে অংশগ্রহণকারী সকলকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সক্রিয় অংশগ্রহণের জন্য।
এ দিন দুপুরের আহারের মধ্য দিয়ে যুব সেমিনার সমাপ্ত হয়।