জয়পুরহাট সার্কিট হাউস মাঠে নবনির্মিত মুক্তমঞ্চের

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

জয়পুরহাটের সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিনোদন এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের নতুন ক্ষেত্র তৈরি করতে সার্কিট হাউস মাঠে নবনির্মিত ‘মুক্তমঞ্চ’-এর উদ্বোধন করা হয়েছে।

(৬ নভেম্বর শুক্রবার) সকালে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এ মুক্তমঞ্চের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী।

জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার পরিকল্পনায়, জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধানের সহযোগিতায় এবং জেলা পরিষদ, জয়পুরহাটের বাস্তবায়নে মুক্তমঞ্চটি নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান বলেন, জনগণের সাংস্কৃতিক বিকাশ, বিনোদন এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের ক্ষেত্রে এই মুক্তমঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জয়পুরহাটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তবে রূপ নিয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় জয়পুরহাটকে আরও সুন্দর ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, এই মুক্তমঞ্চ শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবেই নয়, বরং জেলার মানুষের মিলনমেলা ও বিভিন্ন সামাজিক আয়োজনের কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। এ সম্পদ রক্ষণাবেক্ষণ এবং যথাযথ ব্যবহারে সবার সহযোগিতা প্রয়োজন।

নবনির্মিত এই মুক্তমঞ্চ চালুর মধ্য দিয়ে জয়পুরহাটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও সাধারণ মানুষ এখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এটি জেলার সাংস্কৃতিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জয়পুরহাট সার্কিট হাউস মাঠে নবনির্মিত মুক্তমঞ্চের

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top