কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা: প্রধান আসামি-সহ তিনজন গ্রেফতার

[print_bangla]

 

কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গত বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মামলার প্রধান আসামি শিবু কুটিপাড়ার মোসলেম উদ্দিনের পুত্র মজনু মিয়া (৩২), দ্বিতীয় আসামি মৃত আবজাল হোসেনের পুত্র লুৎফর রহমান (৪০) এবং চতুর্থ আসামি মোকছেদ আলীর পুত্র রিপন মিয়া (৩০)।

এসআরবি জানায়, নিহত ফখরুল আলম রতনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১৯ অক্টোবর বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে ফকরুল আলম রতন পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০।
মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা: প্রধান আসামি-সহ তিনজন গ্রেফতার

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top