পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃ-ত্যু

[print_bangla]

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:

পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামের এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বোদা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী একটি গেট-লক বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী বাসটি পঞ্চগড় থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি বোদা পৌরসভা এলাকায় পৌঁছলে সুপারভাইজার শান্ত চলন্ত অবস্থায় একজন যাত্রীকে বাসে তোলার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি বাসের নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যে বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃ-ত্যু

০৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top