
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার :
বগুড়ার, আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে, মঙ্গলবার (২৬ মে ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে, আসন্ন পবিত্র ঈদ উল আযহা- ২০২৬ উপলক্ষে দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবির হতে ” অর্থ সহায়তা বিতরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ,
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বগুড়া -৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও ) মো, রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিমুদ্দিন আহমেদ সহ উপজেলার ছয়টি ইউপি চেয়ারম্যান গণ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটরগণ।
এ সময় উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি সান্তাহার পৌরসভার দুস্থ ও অসহায় জন সাধারণ মাঝে মোট ৫০০ জন ব্যক্তির মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।