
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ইমরান (২১) মধ্য ভান্ডারিয়া এলাকার বাসিন্দা। তিনি মো. কবির সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. ইমরানের বিরুদ্ধে জিআর-১৯৪/২৪ (ভান্ডারিয়া) মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও তিনটি মামলা রয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...