
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রওশনপুর এলাকার বালাবাড়ি নদীতে গোসল করতে গিয়ে মুন্নাফ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মুন্নাফ রওশনপুর গ্রামের তাজিমুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (১ জুন) বন্ধুদের সঙ্গে বালাবাড়ি নদীতে গোসল করতে নেমেছিল মুন্নাফ। একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইসুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী ও জলাশয়ে শিশু-কিশোরদের গোসলের সময় অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। জে/এ
