বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই কন্যা সন্তানের মরদেহ উদ্ধার

[print_bangla]

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

বরগুনায় সরকারি ডাকবাংলো থেকে হিন্দু সম্প্রদায়ের তিন সদস্যের ( মা ও দুই কন্যা) মরদেহ উদ্ধার!
বরগুনা জেলা পরিষদের সরকারি ডাকবাংলো থেকে গৃহপরিচারিকা ও তার দুই কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ০৩ জুন ২০২৬ সকালে প্রতিদিনের মতো তিনি তার দুই মেয়েকে নিয়ে কর্মস্থলে আসেন। নিহতদের মধ্যে বড় মেয়ের বয়স প্রায় ৯ বছর এবং ছোট মেয়ের বয়স দেড় বছর বলে জানা গেছে। পরে দুপুর ২টার পর ডাকবাংলোর দুটি কক্ষ থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের কোনো স্পষ্ট সূত্র পাওয়া যায়নি।বর্তমানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।কি ঘটেছিল সেই দুটি কক্ষে? এটি কি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো ঘটনা? তদন্তের পরই হয়তো জানা যাবে প্রকৃত রহস্য।
বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেল ৫ টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে বরগুনা থানা পুলিশ ও ডিবির সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা, ওই নারী ও দুই শিশুকে হত্যা করা হয়েছে।
নিহত নারী হলেন- বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী। তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে পার্টটাইম (খণ্ডকালীন) ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন।
ধারণা করা হচ্ছে, মৃত মেয়ে দুটি তাদের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে লাশগুলো দেখে পুলিশে খবর দেন। পরে বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন।
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলা থেকে ৩৪ বছর বয়সী ইতি রানী বিশ্বাস ও তার দুই কন্যা সন্তান ১২ বছর বয়সী আরাধা বিশ্বাস এবং ৪ বছর বয়সী অনুরাধা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিজের স্ত্রী ও কন্যা সন্তানদের শনাক্ত করেছেন দুলাল চন্দ্র বিশ্বাস। দুলাল চন্দ্র বিশ্বাস সংবাদ মাধ্যমে জানিয়েছেন, স্মৃতি রানী জেলা পরিষদ ডাকবাংলোতে খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।পুলিশ ও স্থানীয় সূত্র মারফত আরো জানা গেছে, আজ বিকেলে ডাকবাংলোর অন্যান্য কর্মচারীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো বিষয়ে নিশ্চিত মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
ঘটনার খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।বরগুনা থানার ওসি মো. আবদুল আলীম জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই কন্যা সন্তানের মরদেহ উদ্ধার

০৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top