
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সদর উপজেলার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাতি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, “চণ্ডীদাসগাতি ব্রিজের নিচের পানিতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।”
তিনি আরো জানান, “এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই বৃদ্ধের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।”
এ/জে
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...