সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাংলাদেশ বেতারে সেতু অনুষ্ঠানে অংশগ্রহণ করল রংপুরের আলোকিত মানুষ চাই, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব

[print_bangla]

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সেতু অনুষ্ঠানে অংশগ্রহণ করল রংপুরের আলোকিত মানুষ চাই, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব। ৭ জুন-২০২৬ খ্রি. রবিবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশিনি বেতার ঢাকা কেন্দ্রের রেকর্ডিং স্টুডিওতে রংপুরে অবস্থিত বাংলাদেশ বেতারের নিবন্ধিত বেতার শ্রোতা ক্লাব “আলোকিত মানুষ চাই, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব” সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোকিত মানুষ চাই, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব সৈয়দপুর, মাদ্রাসা সৈয়দপুর, বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান সড়ক, উপজেলা পীরগাছা, রংপুর।

সেতু অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের উত্তর দেন শ্রোতা সংগঠনের সভাপতি এ, টি, এম আতাউর রহমান রঞ্জু, তিনি জানান ক্লাবের নামকরণ, উদ্দেশ্য, কাজ, ফান্ডিং নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা শ্রোতা, শ্রোতা ক্লাব কেন গঠন করা হয়েছে তা নিয়ে আদ্যোপান্ত উপস্থাপন করেন। তিনি আরও বলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি অনুপ্রেরণা মনে করেন সেখান থেকে আলোকিত মানুষ চাই মুল থিম। সেতু অনুষ্ঠানটি একটি ক্লাবের জন্য অনেক বড় পাওয়া। আমার ক্লাবের সাধারণ সম্পাদিকা মোছা. মাহমুদা পারভীন মোহনা স্বরচিত কবিতা পড়ে শুনিয়েছেন, বেতারের কথাও বলেছেন, বাকি তিন জন সদস্য আলী মাহমুদ রাব্বি সিটি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ফাইনাল ইয়ারে, সে তার পরিচয় দিয়ে বলেন বেতারের খবর শুনেন, গান শুনে খেলার খবর শুনে বলেছেন, আরেক সদস্য আদিবা রহমান মন সে এস.এস. সি পরীক্ষা দিয়েছে এবার, সে ও নতুন শ্রোতা বেতার নিয়ে আগ্রহের কথার মাধ্যমে তার অভিপ্রায় ব্যক্ত করেছে। সবশেষ আরেক নবীন শ্রোতা ৭ম শ্রেণীতে পড়ুয়া সুন্দর উপস্থাপনা দিয়ে সবার মন কেড়েছে সাথে রংপুরের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান বাওকুমটা বাতাসে খালি গলায় ও একটি নজরুল সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতি আরও বলেন ‘আমি বেতার পাগল কেন তাও বলেছি, বলেছি বেতারের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে সমস্যা ও কিভাবে বেতারকে আরও বেগবান করা যায় ও ভুলত্রুটির কথা। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ইয়রমা শায়ের জাহান, গ্রন্থনায় ওয়াকিবুর রহমান ও প্রযোজনায় ছিলেন মাহফুজুর রহমান, অনুষ্ঠানে শ্রোতা ক্লাবের ৫ জন শ্রোতা অংশগ্রহণ করেন তারা হলেন-সভাপতি এ.টি. এম আতাউর রহমান রঞ্জু, (এমএসসি গণিত কারমাইকেল কলেজ রংপুর), সাধারণ সম্পাদিকা মোছা. মাহমুদা পারভীন মোহনা (গৃহিণী, কবি, রন্ধন এক্সপার্ট এমএসসি বোটানি তিতুমীর কলেজ ঢাকা), সদস্য মোছা. আদিবা রহমান মন (স্টুডেন্ট বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা এস এস সি পরীক্ষার্থী ২০২৬, মোছা. আফিয়া রহমান ইবনাত রুহি (স্টুডেন্ট-ক্লাস সেভেন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা, আলী মাহমুদ রাব্বি (সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট) প্রমুখ। সকল কলাকুশলীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে ও উপস্থাপিকা অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশ বেতারে সেতু অনুষ্ঠানে অংশগ্রহণ করল রংপুরের আলোকিত মানুষ চাই, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব

০৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top