
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ–বগুড়া রেলপথটি রায়পুর, সিরাজগঞ্জ জংশনের সঙ্গে সংযুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। সিরাজগঞ্জ–বগুড়া নির্মাণাধীন রেলপথকে সিরাজগঞ্জ শহরের রায়পুর জংশনের সঙ্গে সরাসরি সংযুক্ত করার দাবিতে “সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন”-এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি ইসমাইল হোসেন, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব তারিকুজ্জামান টরিক এবং জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মিথুন রহমান। বক্তারা রায়পুর জংশনকে উত্তরাঞ্চলগামী রেল যোগাযোগের কেন্দ্রীয় জংশন হিসেবে গড়ে তোলা এবং নির্মাণাধীন সিরাজগঞ্জ–বগুড়া রেলপথকে রায়পুর জংশনের সঙ্গে সংযুক্ত করার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (গোপনীয়) রুহুল আমীন। জে/এ
