মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ২৪শে ভাদ্র, ১৪৩৩

দুই দফা দাবিতে সিরাজগঞ্জে ডাক বিভাগের কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও মানববন্ধন

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান এই দুই দফা দাবিতে সিরাজগঞ্জে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায়-মঙ্গলবার (৭ জুলাই-২০২৬ খ্রি.) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখে এই মানববন্ধনে অংশ নেয়-বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যরা। মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ-সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রহমান মাসুদ আরও বক্তব্যে রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ইডিডি এ ইসহাক আলী, ইডিডিএ আরকান, ইডিএ-মোঃ মুসা প্রমুখ। তারা ডাক বিভাগের দুই রকম নীতি বন্ধের আহবান জানান। সিরাজগঞ্জ জেলার সকল ডাকঘর কর্মচারীরা (প্রায় তিনশতাধিক কর্মচারীরা) দুই দফা দাবিতে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসময়ে তারা বলেন-আমাদের অতি কষ্টের জীবন, দুঃখের জীবন যাপন করছি আমরা। অনেক সময়ে অন্যদের সাহায্য নিয়ে দিনপাত চলে। ঈদে বা পূজা বা ধর্মপালনের সময় আমরা সাহায্য তুলে বিশেষ দিন পালন করি। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের নিকট জোর দাবি আমাদের দাবি মেনে নিবেন বলে আমরা আশাবাদী, অপেক্ষা করছি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দুই দফা দাবিতে সিরাজগঞ্জে ডাক বিভাগের কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও মানববন্ধন

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top