সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় জালশুকা মোজাহার আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এনামুল হক শাহীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত সভাপতি এনামুল হক শাহীন, প্রধান শিক্ষক আর্জিনা খাতুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু ও ছাত্রদল নেতা মিশুক বাবু সম্রাট। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top