
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-
অতি বৃষ্টি জনিত কারণে পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে ব্যাপক সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার ৭ জুলাই বেলা ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী শাহা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভলেন্টিয়ার বাংলাদেশ ও রেড ক্রিসেন্ট সদস্যদের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা ও প্রধান সড়কে এই প্রচার চালানো হয়।
এ সময় জনগণকে পাহাড়ের পাদদেশ বা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস না করার আহ্বান জানানোর পাশাপাশি টানা বর্ষণে জরুরি প্রয়োজনে দ্রুত সরকারি আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...