
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
বিলাইছড়িতে টানা ভারী বর্ষণের পাহাড় ধসের আশঙ্কায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এর নির্দেশে এই মাইকিং করা হয়। এতে নির্বাহী অফিসার নিজেই উপস্থিত থেকে ঝুঁকিপূর্ণ এলাকা নলছড়ি, কালি মন্দির ও পোস্ট অফিসের আশেপাশে এলাকা পরিদর্শন করেন এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্র চলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী মো: আমজাদ হোসেন, থানার এস আই মো. তানভীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, পিআইও অফিসের সুমন গাজী, ইউএনও অফিসের সত্য কিশোর চাকমা, ওমর ফারুক (মনি মেম্বার) এবং রেডক্রিসেন্ট সোসাইটি সদস্যরা।জানা গেছে, প্রাথমিক পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তন, শিল্প কলা একাডেমিতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়ন পর্যায়ে বিদ্যালয়গুলো আশ্রয় কেন্দ্র খোলা হবে। কয়েকদিন প্রবল বৃষ্টিপাতে চরম দুর্ভোগ সৃষ্টি হলেও, আজ পর্যন্ত এখনো কোথাও পাহাড় ধস এবং দুর্ঘটনার খবর কোনো পাওয়া যায় নি। জে/এ
