
স্টাফ রিপোর্টার-
২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচি আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য- সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের যাচাই-বাচাই করে সঠিক ভাবে নিয়ম মেনে এই বিতরণ কার্যক্রম করা হয়। উপজেলার দায়িত্ব প্রাপ্ত সকল কৃষি উপ-সহকারীরা প্রকৃত তথ্য নিয়ে বিতরণ কার্যক্রমে সহযোগী করেন। গত ২ জুলাই বৃহস্পতিবার এই বিতরণ কার্যক্রম করা হয়। এই বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, উল্লাপাড়া আসনের এমপি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিকনেতৃবৃন্দ, সাংবাদিকগণের উপস্থিততে এই বিতরণ কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন করা হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী বলেন, উক্ত বীজ ও সার বিতরণ কার্যক্রম নিয়ে, কে বা কারা উদ্দেশ্যপ্রণিতভাবে মিথ্যা বানোয়াট ভাবে মিডিয়ায় লিখেছেন তা আদৌ সঠিক নয়। আর কেউ উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসে আসেন নি এবং আমার সাথে কেউ সাক্ষাৎ ও করেন নি। এমনি একটা মনগড়া বানোয়াট খবর পরিবেশন করেছেন তা আমার দৃষ্টিগোচর হয়েছে তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জে/এ
