রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

আদমদীঘিতে ৩ মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়ার আদমদীঘিতে মৎস্য খাদ্য লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনার অপরাধে তিন মৎস্য খাদ্য ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, (৭ জুলাই) মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা সদরের বাজারে ভ্রাম্যমান আদালত টিম অভিযান চালিয়ে মৎস্য খাদ্য লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা ও মৎস্য খাদ্য বিক্রি করার অপরাধে মের্সাস সরকার ট্রের্ডাসের সত্বাধিকারী মুজাহিদ হোসেনের ১০ হাজার টাকা, হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের সত্বাধীকারী মোস্তাক আহম্মেদের ৫ হাজার টাকা এবং মাসুদ রানা খাদ্য ভান্ডারের সত্বাধীকারী মাসুদ রানার ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা মৎস্য অফিসার মো. নাহিদ হোসেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘিতে ৩ মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top