বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

চট্টগ্রামের বন্যার্তদের পাশে সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন ৫০ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

[print_bangla]

নিজস্ব প্রতিনিধি-

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রদান করেছেন ফেনীর ১৩ নং ফরহাদ নগর ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড এর সুবলপুর গ্রামবাসী এবং সুবলপুরের প্রবাসীবৃন্দ। তাদের আন্তরিক সহযোগিতা ও মানবিক অবদান এই উদ্যোগকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর্থিক উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাইফুল ইসলাম, নুরুল আফছার ও কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাহাদাত হোসেন, সিনিয়র সভাপতি নুরুজ্জামান সবুজ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন তারেক, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, প্রবাসী সদস্য আলমগীর হোসেন এবং সদস্য রিফাত।
অনুষ্ঠানে তারা বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে সমাজের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এই সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় ও মানবিক সংকটে সংগঠনটি মানুষের পাশে থেকে কাজ করে যাবে। আর্থিক সহায়তা পেয়ে স্থানীয় উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দা ইন্জিনিয়ার তারেক মোহাম্মদ মইন উদ্দিন এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের বন্যার্তদের পাশে সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন ৫০ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

১৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top