বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

নামফলক উন্মোচনে আনুষ্ঠানিক যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের

[print_bangla]

নওগাঁ জেলা প্রতিনিধি-

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের নামফলক উন্মোচন করেন। পরে তিনি শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। এরপর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবাগত শিক্ষার্থীদের বরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ নওগাঁর ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষা মন্ত্রী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করবে এবং গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় জেলার পাশাপাশি আশপাশের এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এই বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা করবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নামফলক উন্মোচনে আনুষ্ঠানিক যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের

১৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top