
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বগুড়া জেলার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ কামরুজ্জামান মিয়া স্যার ইভটিজিং প্রতিরোধে যে সাহসী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছদ্মবেশে পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ নিঃসন্দেহে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। ইভটিজিং শুধু একটি অপরাধ নয়, এটি আমাদের সমাজের নিরাপত্তা, শিক্ষা ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত। এমন অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান অভিভাবক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের মধ্যে নতুন করে আস্থা সৃষ্টি করবে। ভালো অফিসারদের কাছ থেকে সব সময়ই ভালো উদ্যোগ প্রত্যাশা করা যায়।
আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়ার স্যারের এই মানবিক, দূরদর্শী ও কার্যকর পদক্ষেপকে আন্তরিক অভিনন্দন জানাই। মহান আল্লাহ তাঁকে সুস্থ রাখুন, শক্তি দিন এবং জনসেবার এই মহৎ দায়িত্ব সফল ভাবে পালন করার তাওফিক দান করুন। ইভটিজিংমুক্ত, নিরাপদ বাংলাদেশ গড়তে প্রশাসন ও জনগণের সম্মিলিত সচেতনতাই হোক আমাদের অঙ্গীকার। জে/এ
