মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃ’ত্যু

[print_bangla]

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার-

পঞ্চগড় সদর উপজেলার ২নং হাফিজাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমবাড়ী গ্রামে পানিতে ডুবে রায়হান (১ বছর ৭ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রায়হান ওই গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) বিকেলে বাড়িতে খেলাধুলা করার সময় সবার অগোচরে পাশের একটি ডোবায় পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃ'ত্যু

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top